✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো সোনা নিয়ে শাহজালালে গ্রেপ্তার যাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৬, | ০৪:১৪:৫৩ |

শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো এক কেজি ২২ গ্রাম এবং ব্যাগের ভেতর চারটি সোনার বার ও ১১০ গ্রাম স্বর্ণালংকারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউজ।

আটক ওই যাত্রীর নাম আনোয়ার হোসেন। গতকাল  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীরের ভাষ্য মতে, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেন। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০২২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ ছাড়া তার কাছে থাকা ব্যাগে পাওয়া গেছে আরো চারটি সোনার বার ও ১১০ গ্রাম স্বর্ণালংকার।

জব্দ সোনার বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..