সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

কুমিল্লার আদালতে হাজিরা মামুনুল হকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৬, | ০৪:১৪:০২ |
একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টায় শুনানি শেষ হয়।

জানা যায়, কুমিল্লার চান্দিনার জোয়াগে গত বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর একটি ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিনা অনুমতিতে অবস্থান করাসহ বক্তব্য রাখেন মামুনুল হক। এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাকে আদালতে নেওয়া হয়েছে। তার সঙ্গে হাজিরা দিতে আসেন খালেদ সাইফুল্লাহ নামে এক ব্যক্তি। তিনিও এ মামলার আসামি। সেখানে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী শুনানি করেন।

কুমিল্লা আদালতের ভারপ্রাপ্ত পিপি নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। মামুনুল হক ওই সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেন। তার নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানা যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..