✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৬, | ১২:৪১:৪২ |

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা গাড়ির ড্যাশ ক্যামেরায় ধরা পড়েছে। তবে অল্পের জন্য গাড়ি সরিয়ে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ইতোমধ্যে চাঞ্চল্যকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (৫ মে) রাত ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ।

ড্যাশক্যামে ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছ-পালা ফেলে ব্লক করে রেখেছে। এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। আশেপাশ থেকে প্রথম ৪জন ও পরে আরও দুজন ডাকাত বের হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে এসময় ডাকাতের কবলে পড়া গাড়ির চালক পিছুটান দিয়ে চলে আসলে কোনোমতে রক্ষা হয় ।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাওয়ার পথে ঘটনার পরপরই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ফুটেজ দেখে ডাকাত চক্রের সদস্যদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

- মুন্সীগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..