✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৬, | ১২:০৬:২৮ |

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঙ্গলবার (৬ মে) দুপুরে বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামে দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলে যাচ্ছিল তিন ছাত্রী- ফারিয়া জান্নাত (১৪), আদ্রিতা ইসলাম (১৪) এবং হিমা আক্তার (১৫)। তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল হক জানান, ওই দিন স্কুলে বাংলা প্রথম পত্রের ক্লাস টেস্ট ছিল। তিন শিক্ষার্থী বৃষ্টির মধ্যে বাড়ি থেকে রওনা দিলে পথে আকস্মিক বজ্রপাতে ফারিয়া ও আদ্রিতা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হিমাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে–-আলম খান বলেন, ‘ফারিয়া ও আদ্রিতাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হিমাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে দাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

একই দিনে দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে বজ্রপাতে মারা যান কটু মিয়া (৪০)। তিনি মৃত আবদুল মোতালিবের ছেলে।

-কিশোরগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..