✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এমপি মোসলেম উদ্দিন আহমদ আর নেই

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০২-০৬, | ১০:৪৭:৫৭ |

চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যাসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বর্ষীয়ান রাজনীতিবিদ মোছলেম উদ্দিন আহমদের জন্ম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তিনি ১৯৬৯ সালে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সহসভাপতি হিসেবে নিযুক্ত হন। ১৯৭০ সালে তিনি ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..