✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ০৭:২৩:৩৬ |

রাজধানী রামপুরার আফতাব নগর মোড়ে ব্যাটারিচালিত রিকশায় গলার ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আজরাত সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা নিউটাউন গ্রামের মো. তকি তাহমিদের স্ত্রী। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম আব্দুল কাইয়ুম।

মৃত সাদিয়ার ছোট ভাই তামজিদ নওশাদ বলেন, সবুজবাগ বাসাবো থেকে বোনের পাসপোর্ট করতে আফতাব নগরে আসা তার বোন। তাকে নিয়ে সকালে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য ব্যাটারিচালিত রিকশাযোগে রামপুরা যাচ্ছিলেন। পথে আফতাবনগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তার বোন।

পরে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..