✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার শেয়ারবাজারে সাকিবের মোনার্ক হোল্ডিংসের যাত্রা শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-০১, | ১৯:৩৪:৩৮ |

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোকারেজ হাউজ হিসেবে লেনদেন শুরু করেছে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেড। প্রতিষ্ঠানটি আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লেনদেন শুরু করেছে।

এ উপলক্ষে সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে মতিঝিল সিটি সেন্টারে অবস্থিত মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে দোয়া ও মোনাজাত হয়েছে।

এদিকে, একই দিনে লেনদেন শুরু করেছে ইউনুছ গ্রুপের একটি প্রতিষ্ঠান সোনালী সিকিউরিটিজ।

মোনার্ক হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসাইন গণমাধ্যমকে বলেন, আজ থেকে লেনদেন শুরু করেছি। পরিকল্পনা আছে গ্রাহকদের আগ্রহের ওপর ভিত্তি করে দেশব্যাপী আমাদের কার্যক্রম ছড়িয়ে দেব। আশা করছি, শুরু থেকেই আমরা একটা ভালো লেনদেন নিয়ে ফিরতে পারবো।

ডিএসইর তথ্য অনুযায়ী, নতুন ৫৮টি প্রতিষ্ঠানের অনুকূলে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫২টি প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করা হয়েছে। এসব অনুমোদনপ্রাপ্ত ট্রেকগুলো ডিএসই’র মালিকানা পাবে না। তবে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনাবেচা করতে পারবে। অনুমোদনপ্রাপ্ত ট্রেকহোল্ডারদের মধ্যে প্রথম ধাপে ৪টি লেনদেন কার্যক্রম শুরু করেছে। বাকিগুলো ধারাবাহিকভাবে লেনদেন কার্যক্রম চালু করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..