✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘লাইগার’ সিনেমায় যে পারিশ্রমিক নিলেন বিজয়-অনন্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৫, | ১১:০৬:১৪ |

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে।

আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে ‘লাইগার’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। কিন্তু বহুল আলোচিত এ সিনেমায় কত পারিশ্রমিক নিয়েছেন বিজয়-অনন্যা? এ নিয়েও চলছে নানা আলোচনা।

টলিউড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘লাইগার’ সিনেমার জন্য বিজয় দেবরকোন্ডা ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৭৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে অনন্যা পাণ্ডে নিয়েছেন ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকার বেশি)। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বক্সিং তারকা মাইক টাইসন। তবে তার পারিশ্রমিকের বিষয়ে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সিনেমাটির জন্য মোটা অঙ্কের অর্থ নিয়েছেন তিনি।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ‘বাহুবলি’খ্যাত রামায়্যা কৃষ্ণান, রনিত রায়। তারা দুজনেই ১ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..