✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:০০:৩০ |

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে বায়েজিদ উদ্দিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বায়েজিদ ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

শিশুটির পরিবার জানায়, বায়েজিদ দুপুরে খেলার সময় ঘরের মেঝেতে পড়ে থাকা লিচুর বিচি মুখে দেয়। এ সময় বিচিটি গলায় আটকে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার নাজিম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুটি মারা গেছে। ধারণা করা হচ্ছে, লিচুর বিচি গলায় আটকে ওই শিশুর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..