✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছেলের নাম বললেন পরীমণি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১১, | ১০:০৭:০৫ |

মা-বাবা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পরীমণি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে নিজের ফেসবুকে তার সন্তানের নাম জানালেন চিত্রনায়িকা পরীমণি।

তিনি তার ফেসবুকে লিখেন- শাহীম মুহাম্মদ রাজ্য। Shaheem Muhammad Rajya. তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।

নিজের অনাগত সন্তানের নাম চলতি জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি।

সে সময় পরীমণি বলেছিলেন, পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তাদের ছেলের নাম হবে ‘রাজ্য’।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..