সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১১, | ০৬:৪১:৪৭ |

কুমিল্লা-৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। দলের মনোনয়ন বোর্ডের সভা সূত্রে এ তথ্য জানা গেছে। 

গত ৪ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে কমিশন। আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..