✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৯, | ০৬:২৭:০০ |

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজের একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করায় মিজানুর রহমান (২৬) নামে এক যুবককে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিজানুর রহমান নামে ওই যুবককে গতকাল রাতে উপজেলার দক্ষিণ রাঢ়ীখাল গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কামরুজ্জামান আরও বলেন, সম্প্রতি বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজের একটি পোস্টে মিজানুর আপত্তিকর মন্তব্য করেন। সেই অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..