✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়ে প্লে-অফে ইন্টার মায়ামি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৯, | ০৫:৫৪:২০ |

প্লে অফে মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইন্টার মায়ামি। ৪-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে সবগুলো গোলেই ছিল এলএমটেনের অবদান। এছাড়াও প্রফেশনাল ক্যারিয়ারে ৪০০ অ্যাসিস্টের মালিক একমাত্র এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের দশম মিনিটে একক প্রচেষ্টায় প্রথম গোলটি করেন মেসি। মাঝ মাঠ থেকে বল পেয়েই চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে খুজে নেন জালের ঠিকানা।

ম্যাচের ৩৯তম মিনিটে মাতেও সিলভেত্তির ব্যাকপাসে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার। এরপর ৭৩ মিনিটে জর্দি আলবার ব্যাক পাস থেকে স্কোর শিটে নাম লেখান আলেন্দে।

এই গোলের রেশ থাকতেই দ্বিতীয় গোলও পেয়ে যান তিনি। মেসির বাড়ানো বল থেকে ন্যাশভিলের জালে শেষ পেরেক ঠুকে দেন আলেন্দে। বড় জয় নিয়ে মাথ ছাড়ে মায়ামি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..