সর্বশেষ :

‘বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে একথা জনগণ এখন আর বিশ্বাস করে না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৭, | ০৪:১০:৩০ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেছেন, অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে একথা জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি “বিআরটিএ” এর প্রধান কার্যালয়ে আয়োজত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সবসময় বিএনপির অপরাজনীতির বিষয়ে কথা বলে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছেন। মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ করা চোখে আঙ্গুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী। এরই মাধ্যমে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে! তাই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

তিনি বলেন, বিএনপি নেতারা দিনরাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদগার করছে। শেখ হাসিনা সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে। বিএনপিকে পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক।

‘গত একযুগ ধরে দেশ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে’ – বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে গত এক যুগ ধরে বিএনপির রাজনীতিই গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।তাদের রাজনীতি এখন সংকটের খাদের কিনারে অবস্থান করছে।

রাজনীতি আর মিথ্যাচার বিএনপিকে হতাশায় নিমজ্জিত করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রতি জনগণের আস্থাহীনতা এ সংকটের জন্য বিএনপির অপরাজনীতিই দায়ী।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...