সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৩১৫ ডেঙ্গুরোগী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৫, | ০৩:৫১:৪০ |

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩১৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২৬২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৮১৬ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৮১ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ৩১৫ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮৭ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হন ৫৩ জন রোগী।

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি ১১ হাজার ৮১৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪৬০ জন রোগী ভর্তি হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..