সর্বশেষ :

ভারতে আটক পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরেয়ে আনা হবে : ডিএমপি কমিশনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৫, | ১১:১৮:২০ |

গ্রাহকের টাকা আত্মসাতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরেয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যেহেতু ভারতে মামলা হয়েছে, এ কারণে তাকে ফিরিয়ে আনা যাবে কি-না সেটি নিশ্চিত নয়। তবে ফিরিয়ে আনার রাস্তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে চিঠি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব। এটি অনেক সময় করা হয়। আমরা চেষ্টা করছি, ফিরিয়ে আনার জন্য। যদি এ মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘তার (পরিদর্শক সোহেল রানা) ব্যাপারে গুলশান বিভাগ পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতিবেদন পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...