সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

সিলেট-৩ আসনের এমপি হলেন নৌকার প্রার্থী হাবিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৪, | ১০:৫৫:০৩ |

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নৌকা প্রতীকে তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।

ভোট গণনা শেষে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত চলে। আসনের ১৪৯ কেন্দ্রে ভোট পড়ে এক লাখ ১৪ হাজার ৩০৯টি।

সিলেট-৩ আসনে (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) নির্বাচনে হাবিবুর-আতিকুর ছাড়াও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব প্রতীক)।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৩৯০ এবং নারী ভোট রয়েছে এক লাখ ৭২ হাজার ৪৮৩।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..