✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আগামী তিনদিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩১, | ০৬:৪৭:০৮ |

সারাদেশেই বৃষ্টি কমেছে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণ ছত্রিশগড় ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

এদিকে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টির প্রবণতা কমেছে। বেশির ভাগ বৃষ্টি পরিমাপক পয়েন্টগুলোতে ১০ মিলিমিটারের কম বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে, ৪০ মিলিমিটার। ঢাকার কোথাও বৃষ্টি হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..