সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

ফাইজারের ১০ লাখ টিকা আসছে না আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩০, | ০৪:৫৯:৪৩ |

করোনা মহামারি থেকে সুরক্ষায় যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার সন্ধ্যায় আসার কথা থাকলেও আসছে না।

তবে বুধবার একই সময়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকাগুলো রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে।  এছাড়া চীনের ২০ লাখ টিকাও আজ আসবে কিনা নিশ্চিত নয়।  এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।  সোমবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাইজারের টিকা আসার শিডিউল/সময় কিছুটা পরিবর্তন হয়েছে।  আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল।  তা আজ না এসে বুধবার দেশে পৌঁছাবে।

এছাড়া আজ রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে কিনা সেটিও পরে জানানো হবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসার কথা জানিয়েছিল। এমনকি টিকাগুলো বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গ্রহণ করবেন বলেও জানানো হয়েছিল।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..