✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কিছু দল আন্দোলনের মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৬, | ১২:৫৫:৩৬ |

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, তার আগে নয়। কিছু দল আন্দোলন-ঘেরাও কর্মসূচির মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ তা মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে। তারা ঐকমত্যের জন্য দলগুলোকে সাতদিন সময় দিয়েছেন। কিন্তু রাজনৈতিকদল তো হাতের খেলনার মতো নয়। ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হবে। আর ঐকমত্য না হওয়া বিষয়গুলো পরবর্তী পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারা তা না করে পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দ্রুত তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় এই সরকার ব্যর্থ হবে। সেক্ষেত্রে জনগণের কাছে সরকারকে জবাবদিহিতা করতে হবে।

এ সময় যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..