✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক কাতল অর্ধ লাখে বিক্রি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৩, | ১২:২৭:৪১ |

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকা মাছটি বিক্রি করা হয়েছে।

শনিবার (৩ মে) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ক্রয় করেন।

স্থানীয়রা বলেন, শনিবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের মমিন মন্ডলের আড়তে মাছটি বিক্রি হয়। এসব মাছ সাধারণত ফেরিঘাটের ব্যবসায়ীরা ক্রয় করে। শনিবার ভোরে দৌলতদিয়া ইউনিয়নের জেলে জামাল মাছটি আড়তে বিক্রি করেছেন।

চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি আমি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করে দিবো।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, ‘পদ্মায় পানি সামান্য বেড়েছে। ফলে মাছের বিচরণ বেড়েছে। তাছাড়া গোয়ালন্দতে পদ্মা-যমুনার মোহনা হওয়ার কারণে এখানে বেশ বড় বড় মাছ পাওয়া যায়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..