✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজীপুর সিটি করপোরেশনে ২১ হাজার কোটি টাকার সর্বোচ্চ বাজেট ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ০৯:৪৩:০৩ |

গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাসউদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।

বাজেটে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের ৯৩ শতাংশ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকা ঘোষণা করা হচ্ছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তার ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এ জন্য জনগণসহ সবার সহযোগিতা চাইছি।

বাজেট অনুষ্ঠানে সব ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..