✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বাংলাদেশে তালেবান নেই, অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী আছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৮, | ০৮:৫৩:৫৬ |

দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

আজ শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে তালেবানও নেই। জঙ্গিও নেই। কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী আছে। কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই। বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে তারা।

তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..