✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৫ আগষ্ট ৩রা নভেম্বর ও ২১ আগষ্ট একই সুত্রে গাঁথা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৭, | ০৬:৫০:৫৭ |
ঢাকা-২ আসনের সাংসদ সাবেক খদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন ১৫ আগষ্ট, ৩রা নভেম্বের ও ২১ আগষ্টের হত্যা কান্ড একই সুত্রে গাাঁথা।ঐ একই শক্তি এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাড়া করে ফিরছে। এরা এখনও ষডযন্ত্রে লিপ্ত। এরা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। তাই এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গডে তুলতে হবে। এদেরকে রাজনীতি থেকে বিতারিত করতে হবে।

তিনি আজ ২৮ আগষ্ট শনিবার দুপুরে রামের কান্দায় ইস্পাহানী সরকারী ডিগ্রি কলেজ মাঠে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের উদ্যোগে আয়োজিত ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভা ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহবায়ক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয়কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ন আহবায়ক শফিউল আজম খান বারকু, আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদপ্তর বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ফজলুল হক, আ’লীগ নেতা হাজী আবু সিদ্দিক, যুবলীগ নেতা মোঃ সুজন, নাছির, আব্দুস সালাম প্রমুখ। এই অনুষ্ঠানে তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..