✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টানা ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকের ঢল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০১, | ১৪:০১:১৫ |

টানা তিন দিনের ছুটিতে পর্যটকমুখর হয়ে উঠেছে পর্যটন নগরী রাঙামাটি। শহরের যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে নিজেদের সঁপে দিতে হ্রদ-পাহাড়ের শহর রাঙ্গামাটিতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। বুকিং হয়ে গেছে শহরের বেশির ভাগ হোটেল-মোটেল।

শুক্রবার (২ মে) সকালে রাঙামাটির পর্যটন আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে এসেছেন পর্যটকরা। ঝুলন্ত সেতু দেখে আনন্দ প্রকাশ করছেন অনেকে, কেউ কেউ সেলফিবন্দি করছেন নিজেদের। আবার অনেকে প্রকৃতির সৌন্দর্য ফ্রেমবন্দি করছেন। ঝুলন্ত সেতু দর্শনের পাশাপাশি অনেক পর্যটক কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগে নৌ বিহারে যাচ্ছেন। টুরিস্ট বোট নিয়ে সুবলং ঝর্ণা, বার্গি লেক ভিউ, বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভ্রমণে যাচ্ছেন তারা।

কুমিল্লা থেকে এসেছেন পর্যটক সাইমন বিন হাসান। তিনি বলেন, পরিবার নিয়ে রাঙ্গামাটি বেড়াতে এসেছি। বোট নিয়ে কাপ্তাই লেকে ঘুরে বিকেলে ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক দেখতে যাব। চট্টগ্রামের রাউজান থেকে বেড়াতে আসা পর্যটক নাহিদুল ইসলাম বলেন, রাঙ্গামাটি বেড়াতে এসে খুবই ভালো লাগছে। হ্রদ পাহাড়ের এই মিশেল আর কোথাও দেখা যায় না। রাঙ্গামাটিতে আসলে প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করা যায়। আরেক পর্যটক মো. কামাল বলেন, আমরা ঢাকা থেকে বন্ধুরা মিলে বাইক রাইড করে এসেছি। রাঙ্গামাটির পরিবেশ আসলেই অতুলনীয়। দূর থেকে লেক দেখতে খুব ভালো লাগে।

রাঙামাটি পর্যটন নৌ যান ঘাটের ম্যানেজার মো. ফখরুল ইসলাম বলেন, ৩ দিনের ছুটিকে উপলক্ষ্য করে আমরা বেশ ভালো পর্যটকের আশা করেছিলাম। আমাদের আশানুরূপ পর্যটক হয়েছে। গতকালও বেশ ভালো পর্যটক ছিল, আজো পর্যটক আসছে। প্রতিদিন গড়ে আমাদের ৩৫-৪০টি টুরিস্ট বোট পর্যটকদের নিয়ে বিভিন্ন স্পটে ভ্রমণে যাচ্ছে।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ৩ দিন সরকারি ছুটির কারণে রাঙামাটিতে বেশ ভালো পর্যটক এসেছেন। গতকাল আমাদের হোটেল-মোটেলের প্রায় ৯০ শতাংশ বুকড ছিল। আজ এবং আগামীকালও ৭০ শতাংশের মতো বুকিং আছে। এদিকে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার পর্যটক ঝুলন্ত সেতু ভ্রমণ করছেন বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..