✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দিল্লিতে প্রবল বর্ষণে নিহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০১, | ১৩:৫৯:৪০ |

ভারতের রাজধানী দিল্লিতে বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিতে গাছচাপায় তিন সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার পর্যন্ত ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) সকালে দিল্লি থেকে ১২০টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে।

প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগেই অন্তত তিনটি ফ্লাইট আহমাদেবাদ জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ফ্লাইটরেডারের তথ্য বলছে, দিল্লি বিমানবন্দরে ফ্লাইটগুলোর অবতরণে গড়ে ২১ মিনিট এবং ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর ৬১ মিনিট করে দেরি হয়েছে। দিল্লি থেকে ২০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে বলে জানিয়েছে এনডিটিভি। বৈরি আবহাওয়ার কারণে দিল্লিতে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে। ঝড়ে গাছ ভেঙ্গে তারের ওপর পড়ার কারণে ১৫ থেকে ২০টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।

প্রবল বৃষ্টিতে দিল্লির দাওয়ারকা, খানপুর, সাউথ এক্সটেনশন রোড, মিন্টো রোড, লাজপত নগর এবং মতিবাগসহ বিভিন্ন জায়গায় জলজট তৈরি হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে কিংবা উপড়ে পড়ার খবর মিলেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিপদ এড়াতে মানুষজনকে যতটা সম্ভব নিজ নিজ বাসস্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার দিল্লির তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে জানিয়ে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) রাজধানীতে ৭০ থেকে ৮০ কিলোমিটার ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..