✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০১, | ১৩:৪৫:০৯ |

রাজধানীর গুলশানের শাহজাদপুরে বৃহস্পতিবার (১ মে) বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাহজাদপুরের একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত।

শিশুটির চাচা সাব্বির আল মামুন বলেন, তারা শাহজাদপুরে পঞ্চমতলা একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।  বাসাটি তারা ছেড়ে যাচ্ছিলেন। এ জন্য বাসার মালামাল অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছিল। বাসার সবাই এ নিয়ে ব্যস্ত ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে লাবিবা জানালার বাইরে হাত দিলে সেখানে ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যায়। একপর্যায়ে লাবিবা অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, লাবিবার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গুলশান থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..