✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বরিশালের ঘটনায় ৯ জনের জামিন মঞ্জুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৫, | ১০:৫০:০৫ |

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দুই মামলায় গ্রেপ্তার সব আসামির জামিন চেয়ে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মো. মাসুম বিল্লাহ ৯ আসামির জামিন মঞ্জুর করেন।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) চার্লিস গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্লিস গোমেজ বলেন, দুই মামলায় গ্রেপ্তার সব আসামির জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত ৯ জনের জামিন মঞ্জুর করেছেন। এঁরা হলেন মোমিন উদ্দিন কালু, ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, আলো গাজী, কবির তালুকদার, হুমায়ুন হাওলাদার, নাসির উদ্দিন, ইলিয়াছ ও জমির উদ্দিন। মোমিন উদ্দিন কালু ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..