✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ মানবাধিকার কমিশন থেকে ‘কমিশন’ শব্দ ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা বহাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২২, | ০৮:৫৩:২৪ |

বেসরকারি মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নাম ব্যবহারের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিএইচআরসি’র করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাম ব্যবহারের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রবিবার এ আদেশ দিয়েছেন বলে জানা গেছে। আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওজি উল্লাহ। তবে তিনি শুনানিতে অংশ নেননি। তিনি আদালতে বলেন, শুনানির জন্য আবেদনকারীপক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট বাকীর উদ্দিন ভুইয়া।

‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’-এর নামের সঙ্গে ‘কমিশন’ শব্দ এবং সংক্ষিপ্ত নাম ‘বিএইচআরসি’(বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন) ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবু হানিফ। এ আবেদনে গত ২৯ জুন হাইকোর্ট এক আদেশে ‘কমিশন’ শব্দ এবং সংক্ষিপ্ত ইংরেজি নাম বিএইচআরসি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেন।

‘কমিশন’ শব্দটি রাষ্ট্রীয় মানবাধিকার সংগঠন জাতীয় মানবাধিকার কমিশন (ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-এনএইচআরসি) এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এ নিষেধাজ্ঞা দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার কমিশন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার জজ আদালত গতবছর ৭ জুলাই শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..