✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাত-পা বাঁধা অবস্থায় হোটেল কর্মচারীর লাশ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২১, | ০৫:২১:১০ |

জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় লিটন মিয়া (২৫) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শনিবার পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া। তিনি দীর্ঘদিন ধরে সিমলা বাসস্টেশন করম আলীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। গতকাল শুক্রবার রাতে দোকানের কাজ শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে দোকানে যেতে দেরি হলে মালিক করম আলী তাকে বাড়িতে ডাকতে যান। এ সময় ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন তিনি। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ঘরের ভেতরে গেলে লিটন মিয়াকে হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় দেখতে পান করম আলী। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার থানায় নেওয়া হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ কালের কণ্ঠকে জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আমরা হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পাইনি। এলাকাবাসী লাশটি নামিয়ে হাত-পায়ের বাঁধন খুলে রেখেছিল। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..