✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সারা বিশ্বে করোনায় মৃত্যু ৪৪ লাখ ২৮ সহস্রাধিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২১, | ০৫:২০:১৫ |

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২১ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৫১৯ জন এবং মারা গেছে ৪৪ লাখ ২৮ হাজার ১১১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৮ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৪৭৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৭৮ লাখ ২০ হাজার ২৯৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ৯ হাজার ৩৪৯ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৫৯৬ জন এবং মারা গেছে ছয় লাখ ৪৪ হাজার ২৮১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেন।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৩ লাখ ৯৩ হাজার ২৮৬ জন এবং মারা গেছে চার লাখ ৩৩ হাজার ৯৯৮ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে দুই কোটি পাঁচ লাখ ২৮ হাজার ৯৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৩ হাজার ৬৫৮ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..