সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

'জোট করলেও নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৪, | ১২:২৬:৪৫ |

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট করলেও গণঅধিকার পরিষদ নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদ নির্বাচনি জোটের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে, স্থিতিশীল রাজনীতি ও বৃহত্তর জাতীয় স্বার্থে আগামীতে নির্বাচনি জোট করলেও গণঅধিকার পরিষদ -এর প্রার্থীরা নিজ দলের মার্কা 'ট্রাক' নিয়ে নির্বাচন করবেন।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি। তবে এতে ৬৩টি আসন ফাঁকা রেখেছে দলটি। এর মধ্যে রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আসনটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..