✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে মনোনীত হলেন মোকাব্বির খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৭, | ১১:০৩:৩২ |

নিজের স্বাক্ষরিত এক চিঠিতে ড. কামাল হোসেন বলেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সভাপতির দায়িত্ব পালনে সভাপতিকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ১৬ আগস্ট ২০২১ হতে পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত মোকাব্বির খানকে গণফোরামের নির্বাহী সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

সিলেট-২ (ওসমানী নগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। গণফোরামের একমাত্র নির্বাহী সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে নতুন দায়িত্ব লাভের পর এক প্রতিক্রিয়ায় মোকাব্বির খান বলেন, জাতির অভিভাবক, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দলের প্রধান হিসেবে আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করতে যে দায়িত্ব দিয়েছেন আমি তা যথাযথ নিষ্ঠার সাথে পালন করব।

তিনি বলেন, দলের সকল প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণফোরামের আন্দোলনকে সফল করতে আমি সচেষ্ঠ থাকব।

তিনি আরো বলেন, গণফোরামকে গণমানুষের সংগঠন হিসেবে গড়ে তুলতে সারা দেশের নেতাকর্মীদের বলিষ্ট ভূমিকা নিশ্চিত করা হবে। এজন্য আমি সকল পর্যায়ের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..