✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘দেশের বিরুদ্ধে, আলীগের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৭, | ১১:০০:১১ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ আসছে। সেগুলো মোকাবিলা করাই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।

আজ মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলটির কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত‘২০০৫ সালের ১৭ আগস্ট ঘৃণ্যতম সিরিজ বোমা হামলার প্রতিবাদে’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করে একযুগে সারা দেশে বোমা হামলা করে সাম্প্রদায়িক গোষ্ঠীরা। যখন এক যুগে সারা দেশে বোমা হামলা হয়, তখন বিএনপি কেন নিরব ছিল? তারা এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই জড়িত বলে নিরব ছিল। বিএনপি দেশের সকল ঘটনার সঙ্গে জড়িত এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এমন কি ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডও বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে জাতির সঙ্গে তামাশা করা বিএনপি রাজনৈতিক শিষ্টাচার শেখায় কেমন করে? যদি সাহস থাকে খালেদার প্রকৃত জন্মদিন জনগণকে অবহিত করুন। আপনারা খালেদা জিয়ার জন্মদিন নিয়ে জাতির সঙ্গে প্রহসন করছেন। একটা লোকের কিভাবে ৫ জন্মদিনের তারিখ হয়। সাহস আর সহমির্মিতা সৃষ্টাচার থাকলে জন্মদিনের নামে তামাশা বন্ধ করুন। জাতির সঙ্গে তামাশা করবেন না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক  ডা. দিপু মনি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..