✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৬, | ০৮:৫৯:০৮ |

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫ থানায় অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লাকে অফিসার ইনচার্জ, শাহজাহানপুর থানা; প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মইনুল ইসলামকে অফিসার ইনচার্জ, সূত্রাপুর থানা; শাহজাহানপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, বিপিএমকে অফিসার ইনচার্জ, রামপুরা থানা; চকবাজার থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদারকে অফিসার ইনচার্জ, ওয়ারী থানা ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমানকে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল হককে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, ওয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানকে প্রসিকিউশন বিভাগ, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শিকদার মো. শামীম হোসেনকে ডিবি-মতিঝিল বিভাগ ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কুদ্দুছ ফকিরকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..