✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আফগানিস্তানে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৬, | ০৮:৪২:০৭ |

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন আফগানিস্তানে অবস্থানরত তিনজন বাংলাদেশিকে ইতোমধ্যে দেশে ফেরানো হয়েছে, বাকিদের ফেরাতেও সরকার সহায়তা করবে। এ অবস্থায় বাংলাদেশিদের আফগান সফরে না যেতে অনুরোধ করেছেন তিনি।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে এখনও ৭ বাংলাদেশি রয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। এছাড়াও তালেবানদের পরিবর্তন হয়েছে, কাতার ঢাকাকে এমনটি আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ চায় আফগানিস্তানের জনগণের মতামত প্রতিফলিত হোক। আফগানিস্থানে স্থিতিশীল যে কোনো সরকারের সাথে কাজ করবে বাংলাদেশ। তবে বাংলাদেশ আফগানিস্তানে অন্য কোনো দেশের উপস্থিতি চায় না।

আফগানিস্তানে আগের মত কালো অধ্যায়ের সূচনা হবে না বলে প্রত্যাশা বাংলাদেশের, এমনটিই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..