✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৫, | ০৭:০৯:৩২ |

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। 

গতকাল শনিবার (১৪) আগস্ট সন্ধ্যায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী রাখেশ কুমার মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হওয়ায় আগের দিন এই শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান জানান, আজ রবিবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..