✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৫, | ০৭:০৮:৩২ |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ রবিবার (১৫ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির শীর্ষ নেতারা।

কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একের পর এক শ্রদ্ধা নিবেদন করেন যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিটি করপোরেশন, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আসতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শোক প্রকাশ করতে কালো পোশাক ও কালো ব্যাজ পরেন তাঁরা। চলমান করোনা পরিস্থিতিতে শোক জানাতে আসা নেতাকর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অসীম কুমার উকিল, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..