✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৪২ বছরে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস ছিল জুলাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৪, | ০৬:৫৯:৫৮ |

২০২১ সালের জুলাই মাস ছিল গত ১৪২ বছরে বিশ্বের উষ্ণতম মাস। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং জলবায়ু বিষয়ক গবেষণা ও নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ওশনিক অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রে গত ১৪২ বছর ধরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। নোয়ার বিবৃতিতে বলা হয়েছে, জুলাই মাসে বিশ্বের ভূমি ও সমুদ্রপৃষ্ঠের মিলিত তাপমাত্রা বেড়েছে দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস। বিবৃতিতে আরও বলা হয়, যদি এক দশকের ব্যবধানে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হতো, সেক্ষেত্রে তা হতো অনাকাঙ্ক্ষিত; কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি একেবারেই অস্বাভাবিক ও নজিরবিহীন।

চলতি বছর জুলাই মাসে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গড় তাপমাত্রা ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

তাপমাত্রার বৃদ্ধির কারণে বৈশ্বিক জলবায়ুর ভারসাম্যে অসঙ্গতি দেখা দিয়েছে। বিগত বছরসমূহের চেয়ে চলতি বছরের আট মাসে বিশ্বজুড়ে ঘূর্ণিঝড় ও অতিবর্ষণ অনেক বেশি ছিল বলেও বিবৃতিতে জানিয়েছে নোয়া।

জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন ঘটেছে উল্লেখ করে নোয়ার প্রধান নির্বাহী রিক স্পিনরাড বিবৃতিতে বলেন, ‘এই ক্ষেত্রে (বৈশ্বিক উষ্ণায়ন), প্রথম স্থান অর্জন করা সবথেকে বড় দুঃসংবাদ। বিশ্বজুড়ে যে দ্রুত জলবায়ুর পরিবর্তন ঘটনছে, নতুন এই রেকর্ড তার অন্যতম প্রমাণ।;

জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯৭০ থেকে ২০২০- ৫০ বছরে বিশ্বের তাপমাত্রা যে গতিতে বেড়েছে, গত ২০০০ বছরে এত দ্রুতহারে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেনি।

সূত্র : বিবিসি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..