✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রামেক হাসপাতালে করোনায় মারা গেলেন আরো ১১ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৪, | ০৬:৪৬:১৭ |

গত ২৪ ঘণ্টায় মৃতরা রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন। তাঁদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। তাদের পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।

১১ জনের ৯ জন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ ও করোনামুক্ত হয়েও পরবর্তী নানা  শারীরিক স্বাস্থ্য জটিলতায় একজন করে দুইজন মারা গেছেন।

করোনায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল  শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটির করোনা  ইউনিটে মারা যান তাঁরা।

আজ শনিবার (১৪ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা  ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৩০ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৭৯ জন করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯০ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী বিভিন্ন শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৬১ জন। গতকাল শুক্রবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। সংক্রমণের হার আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ২৯ দশমিক ৫২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..