✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে উদ্ধারের সময় ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১১, | ০৫:৩২:২৭ |

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশ আলজেরিয়ায়। মানুষকে উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত ২৫ জন সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো সাত জন বেসামরিকের মৃত্যু হয়েছে।

ইউরোপ ছেড়ে আগুন ছড়িয়ে পড়ে

মঙ্গলবার রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট জানান, সেনাবাহিনীর সদস্যরা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে।কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।  এখন পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বতে ঘেরা ওই এলাকায় পানি অনেক কম। আগুনের জন্য তাপমাত্রাও অনেক বেড়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী বলছে, যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে রাজধানী শহরও আক্রান্ত হতে পারে। এজন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।

আফ্রিকাতেও। উত্তর আফ্রিকার আলজেরিয়ায় এখন ভয়াবহ দাবানল। তাপমাত্রা বাড়ছে ক্রমাগত। পাহাড়ি অঞ্চলে উপজাতিদের রক্ষা করতে গিয়ে আগুনে পুড়ে ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ১১ জন তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..