✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পবিত্র মহররম ও হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১০, | ০৫:১০:৩৯ |

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামি নববর্ষ উপলক্ষে জিল এবং আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পবিত্র মহররম মাসের ঐতিহাসিক ত্যাগ স্বীকারের ঘটনা স্মরণ করছি। ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বৈশ্বিক মূল্যবোধসমূহের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের (মুসলিম বিশ্ব) সঙ্গে যুক্ত হতে চাই।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেন বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র মহররম মাস ও নতুন হিজরি আরবি সনের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে দেওয়া একটি পোস্টে এ শুভেচ্ছাবার্তা দেন তারা।

এদিকে বাংলাদেশের আকাশে গতকাল সোমবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। ফলে আগামী ২০ আগস্ট (শুক্রবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি সালের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়া সম্প্রদায়ের লোকেরা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন। কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আশুরা পালিত হয়।

সূত্র: টুইটার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..