✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় জিডি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১০, | ০৪:৫৯:১৮ |

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বিষটি নিশ্চিত করে বলেন, থানায় জিডি করা হলেও এর তদন্ত করবে মাওয়া নৌ-ফাঁড়ির পুলিশ। আজ মঙ্গলবার (১০ আগস্ট) থেকে তদন্ত শুরু করার কথা রয়েছে।

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সোমবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের লৌহজং থানায় জিডি করেছেন।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলামসহ ঘাট স্থানান্তরসহ অন্যান্য সুপারিশ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক বসবে বলে জানা যায়।

উল্লেখ্য, সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে পিলার সামান্য ক্ষতি হয়। এর আগে গত ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে একটি ফেরি পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করেছিল


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..