✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অল্প জনবল নিয়ে খোলা থাকবে অফিস-আদালত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৮, | ০৯:০৪:৫০ |

বিধি-নিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত অল্প জনবল নিয়ে খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গত ৩ আগস্টের বৈঠকে চলমান বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করার চিন্তাভাবনা চলছে।

১১ তারিখ থেকে অফিস-আদালত কতটা জনবল দিয়ে খুলবে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যত কম করা যায়, সে রকমই থাকবে।

পর্যটনকেন্দ্র খোলা থাকবে কি না- জানতে চাইলে তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলো মনে হয় এ মুহূর্তে খোলা হবে না। ধাপে-ধাপে, না.. এটা আরও পরে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..