সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৮, | ০৭:০৪:২৩ |

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনা, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

৬ জন করোনা পজিটিভ, ১০ জন উপসর্গ নিয়ে এবং ২ জন করোনা নেগেটিভ হবার পর মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫ ২জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৫ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮৭টি নমুনা পরীক্ষায় ১৩৪জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৬১শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮০ নমুনায় ১৭ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২১ দশমিক ২৫ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..