✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মালিতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৪, | ১২:৪৫:৫৫ |

আফ্রিকার দেশ মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য অধিদফতরের বরাতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটিতে পণ্যের পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিকও ছিলেন বলে জানা যায়।

দেশটির জাতীয় গণমাধ্যম ওআরটিএম তাদের এক প্রতিবেদনে বলছে, হঠাৎ একটি টায়ার বিস্ফোরিত হলে তাৎক্ষনিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি বাসের সামনে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের সামনে অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদুন মামুনি জানান, এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে গত সোমবার আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হন।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..