✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফারুকী পজেটিভ, তিশা নেগেটিভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-৩১, | ০৬:২২:১৪ |

করোনা প্রতিষেধক টিকা গ্রহণ করার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন।

শনিবার তথ্যটি জানান তিশা। তিনি বলেন, ‘গতকাল কোভিড পরীক্ষার রেজাল্ট হাতে এলে জানতে পারি ফারুকী পজেটিভ। কিন্তু আমির রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে নেগেটিভ হলেও ফারুকীর অবস্থা স্বাভাবিক। আল্লাহর রহমতে ভালো আছে সে।’

চিকিৎসকের পরামর্শে বাসাতেই আপাতত চিকিৎসা নিচ্ছে বলে জানালেন তিশা।

এর আগে গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ। এটির প্রযোজক হিসেবে ছিলেন নুসরাত ইমরোজ তিশা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..