✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিরেছেন বাঁধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-২০, | ০৬:৫৭:৩০ |

কান থেকে ঢাকায় ফিরেছেন সাদ-বাঁধনেরা। প্রায় ৬০ ঘণ্টার ভ্রমণ শেষে সোমবার দিবাগত রাতে ঢাকায় ফিরেছে রেহানা টিম। ফেসবুকে পোস্ট দিয়ে ছবির প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন তাদের ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কাস্টিং ডিরেক্টর ইয়াছির আল হক বলেন, ‘আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এখন সবাই যার যার বাসায় আছেন। বিশ্রামে আছেন।’

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ২৬ জুন প্যারিসে যান আবদুল্লাহ মোহাম্মদ সাদ, আজমেরী হক বাঁধনসহ সাতজনের একটি দল।

কান চলচ্চিত্র উৎসবের ১১ দিনের ভ্রমণে সাদ–বাঁধনেরা কুড়িয়েছেন প্রশংসা। উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হওয়া ছবিটি কোনো পুরস্কার না পেলেও বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসরে বাংলাদেশের জন্য এনে দিয়েছে সম্মানজনক পরিচিতি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..