শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যেসব এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামীতে এই ক্লাস না করানোর জন্য তাদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষামুখী করার জন্য অভিভাবক, সমাজসেবী ও শিক্ষকদের দায়িত্ব নিতে হবে।
ক্লাসরুমে শিক্ষার্থীরা সময়মতো এসে শিক্ষকদের অনুপস্থিতি দেখতে পেলে শিক্ষা মন্ত্রণালয় বরাবর জানাতে বলেন তিনি। তেমনি শিক্ষার্থীরা না থাকলেও শিক্ষকদের ব্যবস্থা নেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..