✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশী কর্মী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১১:১৭:১৫ |
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মী পাঠানো শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

মালয়েশিয়াগামী এসব কর্মীর সব খরচ বহন করবে দেশটির নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল।

সরকার ঘোষিত ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথম যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের এই উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। বাকি কর্মীদের পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..